বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ম্যাংগো স্পেশাল ট্রেন’ শূভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ২৮ মে ২০২১, রাত ৩:৩৩ সময় 0560
ম্যাংগো স্পেশাল ট্রেন’ শূভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ম্যাংগো স্পেশাল ট্রেন’ শূভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা। যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়ছে ২০ টাকার মতো।
প্রধানমন্ত্রী বলেন, আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের তথা রাজশাহী অঞ্চলের সুমিষ্ট আম যেন সারাদেশে ছড়িয়ে যেতে পারে, ভাল আম যেন দেশের মানুষ খেতে পারে সেজন্য এই ট্রেন চালু করা হলো।
তিনি বলেন, যোগাযোগ সুবিধা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে অনেক সেতু করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ম্যাংগো স্পেশাল বিশেষ এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। এ ট্রেনটি দুপুর ২টায় রহনপুর থেকে আম নিয়ে ছেড়ে আসবে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে। এরপর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় ছাড়বে।
ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ২টায়। আম নামিয়ে রাতেই ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, রহনপুর, কাঁকন, রাজশাহী, হরিয়ান, সরদাহ, আড়ানী, আবদুলপুর স্টেশনে থামবে বিশেষ এ ট্রেন। ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে (পণ্যবাহী বগি) পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন পণ্য পরিবহন করা যাবে।
গত বছর প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনের মাধ্যমে ৮৫৭ টন পণ্য পরিবহন করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা টাকা আয় করে রেল কর্তৃপক্ষ।
উদ্বোধনের সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আ. রকিব, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল ওদুদ ,সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানসহ সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়- রাজনীতি, অর্থ ও বানিজ্য, যোগাযোগ, খবরের সময় ডেস্ক, উদ্বোধন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর